মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে হাঁসের খামারে ফাঁদ পেতে বাঘ আটক

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ৭৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ নবীগঞ্জে ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত শেষ রাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে হাঁসের খামারে ফাঁদ পেতে বাঘটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকাদিপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে তার একটি হাঁসের খামার রয়েছে। খামারটি দেখা শুনা করেন তার ছেলে মাহমদ আলী। মাহমদ আলী প্রতিদিন সকালে ফার্মে গিয়ে হাঁসের সংখ্যা কম দেখতে পান। এতে মাহমদ আলীর ধারণা জন্মে যে, কোন জন্তু জানোয়ার তার খামারে হানা দিয়ে হাঁস খেয়ে ফেলছে। গত শুক্রবার রাতে তিনি লোহার খাঁচা বানিয়ে ফাঁদ পেতে খামারের পাশে রাখেন। রাত ২ টার দিকে বাঘটি ওই খাঁচার ভিতরে ঢুকে আটকা পড়ে। বাঘ আটকের খবরটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক জনতা বাঘটিকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।
এদিকে এ খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে বণ্য ও প্রাণি মন্ত্রণালয়ের মৌলভীবাজার জেলার বিট অফিসার মোনাইম হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া বাঘটি তাদের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলার উক্ত দীঘলবাক এলাকায় একই কায়দায় বাঘ আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com