বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিশেষ আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৭২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্টিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আবদুন নুর, মাওঃ শফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মোঃ ছাইম উদ্দিন, আব্দুর নুর, মোহাম্মদ খোরশেদ আলম, মাওঃ খালেদ সাইফুল্লাহ, মাওঃ আব্দুল করিম, আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ, ফারছু মিয়া, শেখ ছইফা আক্তার কাকলী, খাদিজা ইসলাম, জয়নাল আবেদীন, মোশহিদ আলী, শাহ আবু মুসা, মোঃ সোলায়মান প্রমূখ। সভায় ধর্মীয় উস্কানী দিয়ে যারা দেশের ভাবমুর্তি নষ্ট করতে চায় এদের থেকে সাবধান থাকতে হবে। নবীগঞ্জের কোথাও যদি কেউ ধর্মীয় উস্কানী দেয় সাথে সাথে তা পুলিশ প্রশাসনকে অবগত করতে সবাইকে আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com