বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কিবরিয়া হত্যা মামলা আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য প্রদান করেন ঘটনার প্রত্যক্ষদর্শী মো.জাবেদ আলী, গ্রেনেড হামলায় আহত ফরিদ মিয়া ও এ ঘটনায় নিহত আব্দুর রহিমের চাচাতো ভাই সিরাজ আলী। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক মো. মকবুল আহসান। সাক্ষ্যগ্রহণকালে উপস্থিত ছিলেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জিকে গৌসসহ ১৩ আসামি। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, মামলায় ১৭১ সাক্ষীর মধ্যে এ নিয়ে মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৯ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধায্য করেছেন বিচারক। তিনি বলেন, বুধবার (০২ নভেম্বর) এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা ছিলো। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তীতে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com