বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রথম দিনের মতো জেএসসি, জেডিসি, ভোকেশনাল পরীক্ষা অনুষ্টিত হয়েছে। জেএসসি সাধারন ৪ হাজার ১৮ জন, জেডিসি ১ হাজার ৯২ জন, ভোকেশনাল ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল মঙ্গলবার বাংলা ১ম পত্র পরীক্ষার দিন অনুপস্থিত ছিল ১২৩ জন। সুন্দর ও সুষ্টু পরিবেশে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান ভেন্যু ও হিরামিয়া গার্লস হাইস্কুল এবং হোমল্যান্ড স্কুল নিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫৪০ জন। নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান ভেন্যু গতকাল মঙ্গলবার পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম, হল সুপার তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com