বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নারী ও শিশু পাচার প্রতিরোধ সেমিনারে-ডাঃ মুশফিক ॥ সকলের সমন্বয়ে নারীদের সচেতন করে তুলতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদের প্রশাসক ডঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, সকলের সমন্বয়ে নারীদের সচেতন করে তুলতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে হলে নারীদের ভূমিকা অপরিসীম। তাদেরকে আরো এগিয়ে যেতে হবে, তা না হলে সমাজ উন্নয়ন করা সম্ভব না। তিনি আরও বলেন, সবাইকে জানিয়ে দিতে হবে, নারী ও শিশু পাচার দমন আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। অধিকতর সচেতনতার অভাবে আজ আমদের মা বোনেরা পাচারকারী দুষ্কৃতীকারীর প্রলোভনে ও প্ররোচনায় পড়ে বিপথগামী হচ্ছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে “উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে নারী ও শিশু পাচার রোধে গন সচেতনতা মূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভানেত্রী ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম প্রমূখ। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ূন কবির সৈকত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান। এর পূর্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com