বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তৃতীয় বার হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর টানা ৩য় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চানপুর, গজারিয়াকান্দি ও ধনারকান্দি গ্রামবাসির পক্ষ থেকে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল
বিকেলে চানপুর গ্রামে এডঃ কয়সর আহমেদ শামীমের সভাপতিত্বে সাবেক ইউ.পি চেয়ারম্যান আবিদুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি মোতাচ্ছিরুল ইসলাম। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমার পাশে থেকে কাজ করেছেন ভোট ও দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে পাশে থেকে কাজ করে যেতে চাই। এতে আরও বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম, শেখ সৈয়দ মিয়া, আব্দুল হাই, তৌহিদ মিয়া, আব্দুল মোত্তালিব, শফিকুল চৌধুরী, ইব্রাহিম মিয়া, রাসের মোড়ল, মন্টু দাস, মধু মিয়া, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ
সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ। অনুষ্টানে গ্রামবাসি আগামী উপজেলা নির্বাচনেও মোতাচ্ছিরুল ইসলামের পাশে থাকার অঙ্গিকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com