মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চেক জালিয়াতি মামলায় যুবদল নেতা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নোয়াগাও থেকে চেক জালিয়াতি মামলায় যুবদল নেতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের রহিম বকসের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ আনোয়ারপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com