বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পঁচাবাসী মিষ্টি বিক্রির দায়ে ‘রসমেলা মালিককে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পঁচাবাসী মিষ্টি বিক্রির দায়ে শহরের ফাষ্টফুড দোকান ‘রসমেলা’র মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত রসমেলার মালিক মিজানুর রহমান চৌধুরী উপজেলার রাইয়াপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, শহরের রসমেলায় দীর্ঘদিন ধরে ভেজাল ও অবিক্রিত পচা মিষ্টি ফ্রিজে রেখে বিক্রি করা হচ্ছিল। গতকাল মঙ্গলবারে জনৈক এক লোক রসমেলা থেকে ১ কেজি মিষ্টি কিনে তা নিয়ে খাওয়ার সময় দেখা যায় মিষ্টিগুলো পচাঁ এবং দূর্গন্ধ যুক্ত। তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের নিকট অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ শহেরর শেরপুর রোডে অবস্থিত রসমেলায় অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা পঁচাবাসী মিষ্টি জব্দ করা হয়। এ সময় উপস্থিত লোকজনকে মিষ্টি খাওয়ানো হলে মিষ্টিগুলো পঁচা বলে জরিমানার দাবী করেন। শেষে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত মিষ্টিগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, থানার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com