বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ক্রিকেটার নাজমুলের উদ্যোগে নুরপুরে ক্লেমন স্কুল ক্রিকেট অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লেমন স্কুল ক্রিকেট অনুষ্টিত। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। স্কুলের ক্ষুদে ক্রিকেটারদের এমনই এক আনন্দের উপলক্ষে এনে দিয়েছিল ক্লেমন স্কুল ক্রিকেট। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নিখুত ব্যাটিং এবং বোলিং করে ব্যাট, বল, ক্যাপ, স্কুল ব্যাগ আর ক্লেমন ড্রিংকস উপহার পাওয়া। এ যেন ক্রিকেট ম্যাচে জয়ের আনন্দ। সাথে আবার জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন এর হাত থেকে পুরস্কার গ্রহণ। ক্যাপের মাঝে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের স্বাক্ষর। এ যেন সোনায় সোহাগা। নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লেমন স্কুল ক্রিকেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার হাজী মুক্তার হোসেন, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শিক্ষক সাইফুল ইসলাম সাজু, শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক এস এইচ টিটু, শাহজান মিয়া, কোচ দেলোয়ার হোসেন জন্টু, তোফাজ্জল হোসেন অপুসহ ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ। উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জে কে এন্ড এইচকে হাই স্কুলেও ক্লেমন স্কুল ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com