সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরের বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান ॥ আটক ৫৫ ॥ মুচলেকায় মাধ্যমে ৪৪ জনের মুক্তি

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শহরে চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে সদর থানা পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ শহরতলীর মাছুলিয়া, খোয়াই ব্রীজ, এলাকা থেকে চৌধুরী বাজার কিবরিয়া ব্রীজ এলাকা পর্যন্ত অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন ও জিজ্ঞাবাদের জন্য ৫৫ জনকে আটক করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের অধিকাংশই বয়সে যুবক। যাদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। অভিযানের খবর চাওর হলে আটককৃতদের স্বজনরা থানায় ভিড় করেন। পরে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ঠ এলাকার কাউন্সিলরদের জিম্মায় ৪৬ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। অপর ৯ জনকে মামলা দিয়ে গতকালই কোর্টে প্রেরণ করা হয়। এ ছাড়া আটক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। ওসি ইয়াসিনুল হক জানান, শহরে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে অভিযান চালানো হচ্ছে। রাত ১২টার পর থেকে সন্দেহজনক ঘুরাফেরা করলে তাদের আটক করা হবে। অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com