বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে অজ্ঞাত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৪৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অজ্ঞাত অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কামাইছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামাইছড়া পাহাড়ী এলাকায় সকালে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক (এসআই) রুপু কর উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পচা দুর্গন্ধযুক্ত লাশটি পাহাড়ী এলাকায় রাস্তার পাশে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে তাকে অন্য কোথায় হত্যা করে তারা কামাইছড়া এলাকায় লাশ ফেলে রেখে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com