মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কাফনের কাপড় বেঁধে পল্লী বিদ্যুত সমিতির কর্মচারীদের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কর্মচারি ছাটাইয়ের প্রতিবাদে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কর্মচারিদের মাথায় কাফনের কাপড় বেধে ৩ দিনে কর্মবিরতি ও বিক্ষোভ চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকালে কাজে যোগ না দিয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জারসহ কর্মচারিরা হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির অফিসের প্রধান ফটক সামনে এ কর্মসূচি পালন করছে।
শ্রমিকরা জানান, আন্দোলন করায় পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। আন্দোলনরত কর্মচারিরা বলেন, বর্তমানে পল্লী বিদ্যুত সমিতিতে বিআরইবি বেআইনীভাবে কর্মচারি ছাটাই করছে। অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও ছাটাইয়ের শিকার হয়েছেন। ইতোমধ্যে সারা দেশে ৩ হাজার কর্মচারি ছাটাই করা হয়েছে। তারা অবিলম্বে কর্মচারি ছাটাই বন্ধ ও কাজের চাপ কমানোর দাবি জানান। আগামী শনিবারের ভিতরে তাদের দাবি দাবা মেনে না নিলে লাগাতায় কর্মবিরতি পালনের ঘোষনা দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com