বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় সংসদের আওতাধীন চুনারুঘাট উপজেলা জোন এ অনুষ্ঠিত হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৫ এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটোরিয়ামে স্মৃতি সংসদ চুনারুঘাট জোনের পরিচালক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও মোঃ বিলাল মিয়ার পরিচালনায় এবং আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার উদ্ভোধনের মাধ্যমে অনুষ্ঠিত বৃত্তি, সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জি, আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওঃ মুসলিম খান, প্রভাষক মাওঃ আব্দুস সালাম, আলহাজ্ব মাওঃ শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক এস এম সুলতান খান, মোঃ আব্দুল আউয়াল সুমন, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, এম এ মালেক, সিরাজুল ইসলাম, মোঃ রহমত আলী, মোঃ আবু তাহের, সাংবাদিক মোঃ ফারুক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৪০জন ছাত্র/ছাত্রীদের মাঝে শহীদ হালিম-লিয়াকত বৃত্তি, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com