বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমীর উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠান

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমীর উদ্যোগে গুণীজন সম্মাননা ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন শফিক এর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক ও এনজিও ব্যক্তিত্ব সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট কবি ও গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যাংকার এম.এ কাইয়ূম চৌধুরী শাহিন, বিশিষ্ঠ সমাজসেবী ও এনজিও ব্যক্তিত্ব মঈন উদ্দিন বেলাল, বিশিষ্ঠ সমাজসেবী ও সাবেক ব্যাংকার শেখ মোঃ বদর উদ্দিন, শানখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী সভাপতি শামছুল হক মাষ্টার, সাংবাদিক শামছুর রহমান মোনায়েম, সংগীত শিল্পী মোজাম্মেল হক বাবুল, পিন্টু দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমীর সাফল্য এবং উন্নতি কামনা করেন। তিনি আজীবন সদস্য হন এবং সংগীত একাডেমীকে হারমোনিয়াম, তবলা ও ঢোল অনুদান প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com