বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল হাসপাতালের জন্য এ্যাম্বুলেন্স আনলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চা-শ্রমিক ও হাওয়ার অঞ্চলের নারী রোগীদের দূর্ভোগের কথা মহান জাতীয় সংসদে উত্থাপন করে, এমপি কেয়া চৌধুরী স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে, একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বরাদ্দ এনেছেন। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ৫৪টি এ্যাম্বুলেন্স বিতরনী অনুষ্ঠানে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির হাত থেকে, বাহুবলবাসীর জন্য এ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন, এমপি কেয়া চৌধুরী। উল্লেখ্য, ২০১৫ সালে নবীগঞ্জ উপজেলার জন্য সংসদে দাবী জানিয়ে, একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ এনেছিলেন এমপি কেয়া চৌধুরী। যার ফলে আজ নবীগঞ্জবাসী এর সুফল গ্রহণ করছে। উক্ত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যাক্ষ মতিউর রহমানসহ ৫৪টি উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তার মধ্যে একমাত্র নারী সংসদ সদস্য হিসাবে, এমপি কেয়া চৌধুরী বিতরনী সভায় উপস্থিত থেকে, তার আবেদনের প্রেক্ষিতে, বারদ্দপ্রাপ্ত এ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন। এ্যাম্বুলেন্স বিতরণী অনুষ্ঠানে সাংসদ তার বক্তব্যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে বাহুবলবাসীল পক্ষ থেকে ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com