রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে ফোরামের অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, বৈশাখী টিভি, সকালের খবর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কোহিনুর। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আমারদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হেমায়েত আলী খানকে সভাপতি ও দৈনিক সমকালের বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করেন রাসেল চৌধুরী।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কোহিনুর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়ের রেজা সোহেল, কোষাধ্যক্ষ মোঃ আশিকুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমেদ আরজু প্রমুখ। বানিয়াচং সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি তোফায়েল রেজা সোহেল, মো.আশিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ মখলিছুর রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর পাঠাগার সম্পাদক টিটু রঞ্জন কর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মওদুদ আহমেদ মজুমদার, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আনসার আলী, নির্বাহী সদস্য আব্দুল হক মামুন, শেখ জোবায়ের জসিম ও মখলিছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com