বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মমিনুল ইসলাম কীর্তিমান পুলিশ সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বে ১৯ বার

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জে ১৯তম শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। রবিবার বেলা ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্য্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃংখলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের আর আর এফ কমান্ডেন্ট সহ অন্যান্য অফিসারগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com