বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করগাঁও ইউপির ২নং ওয়ার্ডে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপির ২নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে পাঞ্জারাই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক ইউপি মেম্বার জাতীয় পার্টি নেতা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও করগাঁও ইউপি যুব সংহতির সদস্য সচিব সাইফুল ইসলাম ও জাতীয় ছাত্র সমাজ নেতা মোঃ আমিরুল তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এমপি মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য মাহমুদ চৌধুরী, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার আতিক মিয়া চৌধুরী, করগাঁও ইউপি জাতীয় পার্টি নেতা হাজী শামছুল আলম, জাতীয় ছাত্রসমাজ নেতা নিয়মুল করিম অপু। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা ইছহাক মিয়া, সাইফুর রহমান, জাবির মিয়া, করগাঁও ইউপি যুবসংহতির আহবায়ক মহসিন মিয়া, যুগ্ম আহবায়ক নোমান মিয়া, জাতীয় ছাত্রসমাজ নেতা মোজাক্কির আহমেদ, হাছান তালুকদার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদের হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com