বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’দলের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে-তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে স্কুলের অফিস কার্যালয়ে আলোচনা চলে। এ সময় এখলাছ চৌধুরী ও বাচ্চুু মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তোফায়েল (১৬), সালেক (৩২), শাহ আলম (৩০), জিয়াউর (২৮), মহসিন (২০), সোহেল (২২), ফুল (৩৫) ও হাজী ফারুক (৫০)সহ ১৫ জন আহত হয়। আহতদের কয়েকজনকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com