বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট আইতন-মিরাশী সড়কে গাছ চুরি যৌথ অভিযান চালিয়ে রাণীগাঁও থেকে মূল্যবান কাঠ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আইনতন-মিরাশী সড়কের চুরি হয়ে যাওয়া ৪টি গাছ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত রবিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দক্ষিণ রাণীগাঁও গ্রামের আব্দুল হাই’র বাড়ী থেকে গাছগুলো উদ্ধার করা হয়। জানা যায়, গত রবিবার রাতে আইতন-মিরাশী সড়কের (মুক্ত বাংলা বনায়ন প্রকল্পের) লাগানো গাছ রাস্তা থেকে কেটে নিয়ে যায় চোরেরা। চুনারুঘাট ফরেস্ট টহল স্ট্রাইকিং ফোর্স ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁতিয়া গ্রামের (দক্ষিণ রাণীগাঁও) গ্রামের আব্দুল হাই’র বাড়ী থেকে যৌথ অভিযান চালিয়ে প্রায় ২২ ঘনফুট মূল্যবান কাঠ উদ্ধার করে। চুরি হয়ে যাওয়া গাছগুলো উদ্ধার করে চুনারুঘাট থানায় জমা রাখা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ রাণীগাঁও ও চৌধুরীগাঁও গ্রামের ৯ জনের বিরুদ্ধে মুক্ত বাংলা বনায়ন প্রকল্পের দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক পূর্ব পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com