মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ভরসা নাসির

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর দলে জায়গা পেয়েই সুযোগ কাজে লাগিয়েছেন অল-রাউন্ডার নাসির হোসেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ওপর স্কোয়াড ও সমর্থকদের প্রত্যাশা থাকছে অনেক। বাংলাদেশকে ভোগাতে পারে ইংল্যান্ডের আদিল রশিদের লেগ স্পিন ও লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক হিসেবে ইতিহাসের পাতায় থাকবে মাশরাফির নাম। ২৭ রান আর এক উইকেট নেয়া নাসির হোসেনের নাম হয়তো সীমাবদ্ধ থাকবে শুধু-ই স্কোর কার্ডে। ক্রিকেটিয় পরিভাষায় ম্যাচের নায়ক যদি ম্যাশ হন তাহলে পার্শ্ব নায়ক নাসিরই। অনেক দিন উপেক্ষিত থাকার পর দলে ফিরেছেন ‘ফিনিশার’ হয়েই।
২০১৫ সালটা খারাপ গেছে ব্যাটে রান না থাকলেও বল হাতে নাসর অনেকটা সফল ছিলেন। ২০১১ সালের পরে বেশ কিছু কার্যকর ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছেন ২৪ বছর বয়সী নাসির। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দিয়েছেন সফলতার পরিচয়। ব্যাট-বলের সাথে ফিল্ডিংয়ে আরও একবার নাসিরের জ্বলে উঠার আশায় সমর্থকেরা। যাতে টাইগার ক্রিকেটে যুক্ত হয় আরও একটি অর্জন।
বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে যেমন নাসির ইংল্যান্ড দলের সেই ভূমিকায় আছেন আদিল রশিদ। ৩৬ ওয়ানডেতে অপরিহার্য সদস্য হয়ে গেছেন স্কোয়াডে। ব্যাটের চেয়ে বল হাতে বেশি ভয়ংকর এই লেগি। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শেষ দিকে ব্যাট হাতে টাইগারদের ভালোই ভুগিয়েছেন। বল হাতে ইকোনমি ছয়ের কাছাকাছি হলেও রশিদ উইকেট নিয়েছেন ৪৭টি। স্পিনিং কন্ডিশনে ব্রেক-থ্রো এনে দিতে পটু রশিদের ওপর ভরসা রাখছে ইংল্যান্ড দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com