মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্র আহত

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হয়েছে। আহত স্কুলছাত্র হচ্ছে, দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মোস্তাফা মিয়ার পুত্র আরজান মিয়া (১২)। সে উত্তর দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র আরজান মিয়া সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ- ২৫-৩৪৯২) তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় জনতা তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে দুর্ঘটনার পরক্ষণেই স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই প্রাইভেট কারটি আটক করেন। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com