রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে আ.লীগ নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৭৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল’র মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক প্রকাশ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ছালেহ আহমেদ চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, উজ্জ্বল আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছালেহ আহমদ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ডাঃ মোস্তফা কামাল শুক্রবার দিবাগত ভোর রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com