বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ভক্সিং খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তৃণমূল পর্যায়ে বক্সিং খেলোয়ার বাছাই ও বাছাইকৃত খেলোয়াড়দের ৭দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও অ্যামেচার বক্সিং ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এনডিসি একরামুল ছিদ্দিক, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও প্রশিক্ষক জুলফিকার আহমেদ। বাছাই কার্যক্রমে শতাধিক খেলোয়াড়ের মাঝে ৮ জন পুরুষ ও ৮জন মহিলা খেলোয়াড়কে বাছাই করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ শেষে সেরা খেলোয়াড়দেরকে নিয়ে ঢাকায় দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com