বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শৈলজুরা গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুরা গ্রামে হিরণ শাহ (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত ইব্রাহিম শাহর পুত্র।
সুত্র জানায়, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে হিরণ শাহ অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু শায়েস্তাগঞ্জের পুটিয়া গ্রামের মৃত বেনু মিয়ার পুত্র বিলালকে মোবাইল ফোনে জানায়, কাউকে কিছু না বলে সে যেন হিরণ শাহকে হাসপাতালে নিয়ে যায়। বন্ধুর কথা রাখতে গিয়ে বিলাল কাউকে কিছু না জানিয়ে একটি সিএনজি রিজার্ভ করে হিরণ শাহ্কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় সে হাসপাতালে মারা গেলে লাশ ফেলে বিলাল পালিয়ে যায়। এতে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে অবগত করে। পরে দুলাল মিয়া নামের এক সিএনজি চালক হিরণ শাহ্র পরিবারকে ফোনে বিষয়টি জানালে তারা হাসপাতালে ছুটে আসেন। হিরণ শাহ্র ভাই জানান, তার ভাইকে বিলাল হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে বিষয়টি মিমাংসা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com