বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর চাঞ্চল্যকর ত্রিপল মার্ডার ॥ খুনীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৫০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের বীরসিংহপাড়া গ্রামে মা-মেয়ে সহ ৩ খুনের ঘটনায় পুলিশী তৎপরতা না থাকার প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলার সন্তোষপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় এলাকার শত শত নারী পুরুষ একত্রিত হয়ে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের খুনীদের ফাঁিসর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে নিহত জাহানারা বেগমের পিতা আবু শ্যামার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ আঞ্জব আলী, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, আক্তার মিয়া, কামাল হোসেন, সৈয়দ মিয়া, আঃ খালেক, সেলিম মিয়া, নিহত শিমুলের পিতা আঃ আলীম, জাহানারার স্বামী গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তারা খুনীদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট সন্ধ্যায় বীরসিংহপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন, মেয়ে শারমিন আক্তার ও প্রতিবেশী শিমুল মিয়াকে নৃশংসভাবে খুন করা হয়। গিয়াসউদ্দিনের শিশু সন্তান সুজাত মিয়াকে গুরুতর আহত করে হত্যাকারীরা। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে পুলিশের কোনো তৎপরতা নেই বলে প্রতিবাদ সভা বক্তারা অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com