বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অনার্স ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অনার্স ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবিতে মানববন্ধন করেছে বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা প্রসূন কান্তি চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে ও খলিলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-শিক্ষার্থী মো. আব্দুল হাকিম, সামরিনা নউশীন দীনা, মো: রিজাদুল ইসলাম রিয়াদ, সরদার মতিউর রহমান, রিপন শীল, মাহবুব আলী, নার্গিস আক্তার, বিথী পাল, কাজল দেবনাথ, খোকন চৌধুরী, আলমগীর মিয়া, রমজান মিয়া, শরিফা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবি জানান। অন্যথায় সমগ্র ছাত্রসমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com