শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মরার উপর খারার ঘা!

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ভিক্ষা করে বাড়ী ফেরার পথে নবীগঞ্জের বাংলাবাজারের সন্নিকটে সিএনজি অটোরিকশার কবলে পড়ে অটোরিকশার শিশু মহিলা সহ ৯জন যাত্রী গুরুতর আহত। একটি বিকল সিএনজি অটোরিকশাকে আরেকটি রশি দিয়ে বেঁধে আউশকান্দির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজি চালকের অসাবধানতায় রিক্সাটিকে সজোরে ধাক্কা দিলে ধুমড়ে মুছরে যায়। এতে মহিলা শিশু সহ ৯ জন ভিক্ষুক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে। দূর্ঘটনার পর-পরই সিএনজির চালকেরা গাড়ি ফেলেই চম্পট দেয়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন গাড়ী আটক করে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা উপজেলার কুর্শি গ্রামে একটি জানাজার খয়রাতে (লিল্লাহ্) নিতে এসেছিল। আহতরা নবীগঞ্জ পৌর শহরের গন্ধা পয়েন্টে কলোনীতে বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com