রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অফিসে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণার্থীদের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। প্রশিক্ষণার্থী জিনাত মহুয়ার সভাপতিত্বে ও ছায়মা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মাহমুদ সেলিম রেজা, অফিস সহকারী আলমগীর হোসেন, ট্রেড প্রশিক্ষক কামরুজ্জামান খান, ট্রেড প্রশিক্ষক কামরুন্নাহার রুজি, ট্রেড প্রশিক্ষক ফজিলাতুন্নাহার, ট্রেড প্রশিক্ষক নিলুফা ইয়াসমিন, প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাকিরা, তাহমিনা আক্তার, আফিয়া খাতুন, নওশিন, দ্বিপ্তী রানী সরকার, উর্মি প্রমুখ। প্রশিক্ষণার্থী সুমি দাসের গান ও নাজমুন নাহার লোপার কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
প্রধান অতিথি মাহবুবুল আলম তাঁর বক্তব্যে, প্রশিক্ষণার্থীদেরকে তাদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com