বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালিয়ারভাঙ্গা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত সোমবার বিকালে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলানায়তনে আসন্ন শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্টিত হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিষ রায়ের সভাপতিতে এবং সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়স্থের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টন ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। বিশেষ অতিথি ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা উপদেষ্টা ও সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য্য, উপদেষ্টা ও নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দুলাল সরকার, সহ-সভাপতি প্রদীপ ভট্টাাচার্য্য, কোষাধ্যক্ষ দিলীপ রায়, সহ-কোষাধ্যক্ষ বেনু ভূষন দত্ত, ধর্মীয় প্রতিষ্টান সংরক্ষন সম্পাদক সত্যজিত চক্রবর্ত্তী, সদস্য ইন্দ্রজিত সিংহ, অনজু সরকার। উপস্থিত ছিলেন দিলীপ সরকার, ঝুটন দেব, মানিক লাল সরকার, অমল মালাকার, বিকাশ দাশ প্রমূখ। সভায় আসন্ন শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টাভাবে পালনের জন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com