বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট। দুপুর ২টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। আউশকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য সাহিদুর রহমান প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ড সদস্য হাজী দুলাল আহমদ প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন। নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শিবু রানী দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন। ভোট কেন্দ্রের এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল হুদা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হাসান আলী উস্তার, ফজলুল করিম মিছবাহ, খালেদ আহমদ জজ, শায়েল আহমদ, সুমন আহমদ, ইকবাল হোসেন, আব্দুল কাদির, সংরক্ষিত ইউপি মহিলা সদস্যা রুজিনা বেগম, রহিমা আক্তার সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com