বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে হ্যান্ডবল সাতার ও ভলিবলের প্রতিভা অন্বেষণ

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ফেডারেশনের যৌথ উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ-১৬ বছর বয়সী হ্যান্ডবল, সাতার ও ভলিবল খেলোয়াড় বাছাই করা হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় আধুনিক স্টেডিয়ামে হ্যান্ডবল বালক ও বালিকাদের বাছাই ও ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বালকদের ভলিবলের বাছাই অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় আধুনিক স্টেডিয়ামে।
বালক ও বালিকাদের সাতার এর বাছাই হবে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় পুরান মুন্সেফী আবাসিক এলাকার রামচরন স্কুলের পাশের পুকুরে।
তিনি আরও জানান, আগ্রহী খেলোয়াড়রা অফিস চলাকালিন সময়ে আধুনিক স্টেডিয়ামস্থ অফিসে অথবা ০১৭৪৭০৬৭৮৮২ নাম্বারে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে নির্ধারিত তারিখে উপস্থিত হয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com