বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণার অঙ্গীকার করা হয়েছে। অভিভাবক, জনপ্রতিনিধি, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিত, শিক্ষক, ইমাম, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা এ অঙ্গীকার করেন। বৃহস্পতিবার সকালে পরিষদ কমপ্লেক্স মাঠে স্থানীয় প্রশাসন বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আয়োজন করে। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আবদুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাষ্টার, সেক্রেটারি ইকবাল হুসেন খান, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান। বক্তব্যে রাখেন, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আবদাল হুসেন খান, মুফতি আতাউর রহমান, শিক্ষক বিপুল ভূষণ রায়, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, কাজল চ্যাটার্জি প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন সাইদুর রহমান ও গীতা পাঠ করেন ভানু চন্দ্র চন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com