বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল কলেজকে সরকারিকরণের দাবীতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজকে সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু হয়ে তা চলে সাড়ে ১১টা পর্যন্ত।
মাবববন্ধনে বক্তব্য রাখেন ডা: বেনু দেব, এম ইলিয়াছ আখনঞ্জী, সোহেল আহমদ কুটি, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, মাস্টার জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন বাহুবল সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মিরপুর আলিফ সোবহান কলেজকে সরকারীকরণের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের বাহুবল কলেজ সদরে থাকা সত্বেও আমাদের কলেজকে সরকারীকরণের প্রক্রিয়া থেকে বাদ দিলে লাগাতার অবরোধ কর্মসূচির দেয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
বাহুবল থানার অফিসার ইনচার্জ তদন্ত বিশ্বজিৎ দেব, সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ উপস্থিত হয়ে উত্তেজিত ছাত্রছাত্রীদের আশ্বস্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com