সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবল দীননাথ হাইস্কুলের অবঃ শিক্ষক মধু মিয়া স্যার আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল দীননাথ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মধু মিয়া স্যার ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি উপজেলার সাতকাপন গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। আজ বুধবার সকাল ১১টায় দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সবার প্রিয় স্পষ্টভাষী মধু মিয়া স্যার উপজেলা সদরের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মধু মিয়া স্যারের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমরা একজন গুণী-গুণী অভিভাবককে হারালাম। এ ক্ষতি পুষিয়ে নেয়া খুবই দূরোহ। বিবৃতিতে তিনি নিহতের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও অন্যান্য শোক প্রকাশকারীরা হলেন, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন এর প্রধান শিক্ষক ইসহাক মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাংবাদিক নূরুল ইসলাম মনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com