শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কালাপুর গ্রামের হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। গতকাল শনিবার হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে দুপুর ১২ টায় শিক্ষানুরাগী মোঃ ইকরাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, স্বেচ্ছাসেবী সংগঠন লাইফপ্লাসের সৈয়দ এনামূল আসাদ, সমাজকর্মী আব্দুস সামাদ, শিক্ষক মামুন আহমেদ, মোঃ জুনু আহমেদ, রিপন সরকার, চ্যানেল এসের সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাইফ প্লাস-এর সমন্বয়কারী জুহিনুর চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুল আজীজ, জেবি সূত্রধর, শেখ মোঃ জাবেদ মিয়া, জহুরা আশরাফী উষা, সেবিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাসের পক্ষ হতে ৫৫ জন দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com