বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নানার বাড়ি বেড়াতে গিয়ে নাজিম নঈম উদ্দিন আল-মাফি তালুকদার নামে ৫ বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ফদ্রখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামের প্রবাসী নাসির তালুকদারের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত শিশু তার নানার বাড়ি বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সকলের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে নাজিম নঈম আল-মাফি তালুকদারকে ভাসতে দেখে বাড়ির লোকজন। সাথে সাথে তাকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com