বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুরাদপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করলেন ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১৪নং পুকড়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করলেন ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষনা দেন।
ইউপি চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য মনতাজ উদ্দিনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা দেবশ্বর রায়।
এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্যা আফতাব উদ্দিন, ফজলুল হক, আশরাফ উদ্দিন, মফিজুল ইসলাম, রুহেল চৌধুরী, জামাল মিয়া, আলী রহমান, মোতাহের মিয়া, সাহেনা আক্তার, নয়ন তারা, খুদেজা খাতুন, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ইমাম তাজুল ইসলাম, শিক্ষক রনদা শংকর চৌধুরী, মঙ্গল মিয়া, অনিক মিয়া, হেলিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় চেয়ারম্যান মধু মিয়া তালুকদার তার ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন। তিনি বলেন, বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ। এই বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com