বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের সভাপতিত্বে ও এসআই সানা উল্লার পরিচালনা থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার রাসেলুর রহমান। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পুলিশদের মাঝে উপস্থিত ছিলেন এসআই আব্দুর রহিম, রকিবুল হাসান, লুৎফুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী, মিজানুর রহমান প্রমুখ। সভায় আইন শৃংখলা পরিস্থিতি, বাল্য বিবাহ, চুরি, ডাকাতি, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সহকারি পুলিশ সুপার ও ওসি উপস্থিত সকলকে সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com