বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির জেন্ডার সচেতনতা কর্মশালা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে জেন্ডার সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বেসরকারী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিগণ এর উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী-পুরুষের বৈষম্য, নারী নির্যাতন ও জেন্ডার সমতা নিয়ে আলোচনা করা হয়। সমাজে জেন্ডার সমতা আনয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন কর্মসূচির কার্যক্রম অবহিত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, আমাদের সমাজের স্তরে স্তরে নারীরা অবহেলিত, নিস্পেষিত এবং নির্যাতনের শিকার হচ্ছেন। সমাজের উন্নতি চাইলে নারীর প্রতি সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে এবং নারী-পুরুষ সকলে সমানভাবে এগিয়ে যেতে হবে। ঘরে-বাহিরে সবখানে নারীকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর-র্পূব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াস ফরাজি। কর্মশালায় নারী-পুরুষের বৈষম্য, নারী নির্যাতন ও জেন্ডার সমতা নিয়ে মূল আলোচনা করেন জেন্ডার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ সুলতান মাহমুদ। উক্ত র্কমশালায় আরও উপস্থিত ছিলেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী আয়েশা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com