বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বজ্রপাতে জেলের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের হাওরে বজ্রপাতে হাবিবুর রহমান (২২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে তালংয়ের হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাঘহাতা গাজীপুর গ্রামের শাফি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিবুর রহমান সকালে মাছ ধরতে তালংয়ের হাওরে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। সকাল ৮টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যান। পাশের জেলেরা হাবিবুর রহমানকে নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে আড়াই ঘন্টা পর হাওর থেকে হাবিবুরের মৃতদেহ উদ্ধার করা হয়। হাবিবুর রহমানের বাবা শাফি মিয়া জানান, বজ্রপাতে তার ছেলের মৃত্যু হয়েছে। বিকেলে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com