বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভালবেসে বিয়ে করে স্ত্রীকে ঘরে তুলতে ৪ লাখ টাকা যৌতুক দাবি

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ভালবেসে বিয়ে করে যৌতুকের জন্য ঘরে তুলছে না স্ত্রীকে। উল্টো হুমকী দিচ্ছে স্ত্রীর বাড়ির লোকজনকে।
প্রকাশ, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত (লামরীপাড়) গ্রামের ক্বারী আঃ মালিক চৌধুরীর পুত্র মোঃ মোশাহিদ চৌধুরী একই ইউনিয়নের কইখাইড় গ্রামের আনছার উদ্দিনের কন্যা সুমি আক্তার কে ভালবেসে করে। ২ লাখ টাকা কাবিনে গত ২৩ জুন নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের পর সুমি ও মোশাহিদ বিভিন্ন স্থানে এক সাথে বসবাস করেন। মাসখানেক পর মোশাহিদ তার মা-বাবাকে ম্যানেজ করে সুমীকে ঘরে তুলে আনবে বলে তাকে পিত্রালয়ে পাটিয়ে দেয়। এর পর থেকে সময় ক্ষেপন করতে থাকে মোশাহিদ। ইদানিং সুমি তাকে ঘরে তোলার তাগিদ দিলে মোশাহিদ ৪ লাখ টাকা যৌতুক দাবী করে। সুমির পিতার পক্ষে দাবীকৃত টাকা দেয়া সম্ভব নয় বলে জানালে মোশাহিদ স্ত্রী সুমিকে ঘরে তুলবে না বলে জানিয়ে দেয়। এবং এ নিয়ে কোন ধরনের মামলা মোকদ্দমা বিচার সালিশের চেষ্টা করলে তাকে ও তার পরিবারের লোকজনকে এলাকা ছাড়া করবে বলে হুমকি প্রদান করে। সুমির পিতা আনছার উদ্দিন জানান, মোশাহিদ প্রভাবশালী হওয়ার আমি বিচার পাইনি, ভয়ে এলাকার লোকজন কথা বলে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com