বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই ও তার স্ত্রী পুত্রের বিরুদ্ধে আদালতের সমন জারি

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাতের মামলায় নবীগঞ্জের বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, তার ২য় স্ত্রী ডেইজি সিদ্দিকা ও তার ১ম স্ত্রীর পুত্র আব্দুল্লাহ আল মামুন শুভ এর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। নবীগঞ্জ শহরের আরিফ অফসেট প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী দায়েরকৃত মামলায় গতকাল রবিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা তাদের বিরুদ্ধে এ সমন জারি করেন।
মামলা সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণার জন্য আব্দুল হাই, তার স্ত্রী ডেইজি সিদ্দিকা ও পুত্র আব্দুল্লাহ আল মামুন শুভ নবীগঞ্জ শহরের আরিফ অফসেট প্রিন্টিং প্রেস থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাইজের পোষ্টার, লিফলেট মুদ্রন করেন। নির্বাচনী পোষ্টার, লিফলেট বাবদ তাদের কাছে ওই প্রতিষ্ঠানের ১লাখ ৩৬ হাজার ৬২০ টাকা পাওনা ছিলো। নির্বাচন চলাকালীন সময়ে তিনি টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন। নির্বাচনের পর পাওনা টাকার জন্য ওই প্রতিষ্ঠানের মালিক বার বার তাকে তাগিদ দিলেও তিনি তাতে কর্ণপাত করেনি। এক পর্যায়ে টাকা না দেওয়ার জন্য সু-চতুর আব্দুল হাই টাকা প্রাপ্তির কথা অস্বীকার করে। এতে বিপাকে পড়েন ওই প্রেসের মালিক। বিষয়টি তিনি নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন। তারা বিষয়টি মীমাংশা করার জন্য চেষ্ঠা করলেও আব্দুল হাই তাতে কর্ণপাত করেনি। একপর্যায়ে বাধ্য হয়ে আরিফ অফসেট প্রিন্টিং প্রেসের মালিক আদালতে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com