বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে এমপি মজিদ খান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন আজ

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে বিকাল ৩ টায় এডভোকেট আব্দুল মজিদ খান এমপি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা ২০১৬ এর উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সন্দ্বীপ কুমার সিংহ। টুর্ণামেন্টে ২০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলা মুখোমুখি হবে পপুলার যুব সংঘ বনাম ফাইভ এন্ড সিক্স স্পোর্টিং ক্লাব। উক্ত উদ্বোধনী খেলায় সকল ক্রীড়ামোদী ভাইদেকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন উক্ত টুর্ণামেন্টের আহবায়ক এনামুল মোহিত খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com