বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৮২ বছর পর মেয়েকে খুঁজে পেলেন মা!

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানের জন্ম দেন একজন মা। সন্তান জন্ম দেয়ার সময় কতোটা যন্ত্রণা সহ্য করতে হয় তা একমাত্র মা ভালো জানেন। জন্ম দেয়ার পর যখন সন্তানের মুখ দেখেন তখন সেই প্রসব ব্যথার কথা ভুলে যান মা। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক মার কাছে দুজনের মূল্যই সমান। নিজে না খেয়ে থাকলেও সন্তানকে ভালো রাখার চেষ্টা সব সময়ই করেন মা। তবে অনেক সময় পারিবারিক ঝামেলার কারণে সন্তানকে এতিম খানা বা দত্তক দিয়ে থাকেন বাব-মা। তাও সন্তানের ভালোর জন্যই। যেন দূর থেকে দেখতে পারেন নিজের সন্তানের ভালো থাক। আর এমনই এক কারণে নিজের সন্তানের মুখ ৮২ বছর দেখতে পারেননি নিউইয়র্কের এক নারী। ৮ দশক পর মেয়ের দেখা পান মা। মেয়ে এখন ৮২ বছরের বৃদ্ধা। মার বয়স ৯৬। ১৯৩৩ সালের মাত্র ১৪ বছর বয়সে মা হয়েছিলেন লিনা পের্সি নামের ওই নারী। তার মেয়ের নাম রাখেন ইভা মে। কিন্তু এত ছোট বয়সে সন্তান দেখাশুনা করা সম্ভব নয় এই কথা বলে ছোট্ট ইভাকে নিয়ে যাওয়া হয় হোমে। ইভার বয়স ছিল তখন ৬ মাস। পরে সেখান থেকে ইভাকে এক দম্পতি দত্তক নেন। তারা ইভার নতুন নাম দেন বিটি মরেল। পরে ইভার মায়ের আগের সংসার ভেঙে যায়। নতুন করে বিয়েও হয় তার। এই ঘরে ৭টি সন্তান হয় লিনার। কিন্তু প্রথম সন্তানের কথা ভুলতে পারেননি তিনি। ইভার সঙ্গে দেখা করতে চেষ্টা করেন লিনা। ইভার দত্তক বাবা-মাও তার ২০ বছর বয়সে পরপারে পাড়ি জমান। একা হয়ে যান তিনি। পরে তিনিও তার মাকে খুঁজতে থাকেন। হোমেও গিয়েছিলেন ইভা। ৮২ বছর পর নতুন করে শুরু হয় বিটি থেকে ইভা হওয়ার লড়াই। অবশেষে এক দিন ইভা তার মা লিনাকে খুঁজে পান। তার মা এখনও বেঁচে আছেন জানতে পেরে অবাক হয়ে যান ইভা। পরে মায়ের সঙ্গে দেখা করার দৃঢ় সংকল্প করেন ইভা। অবশেষে ৮২ বছর পর নিউইয়র্ক বিমানবন্দরে দেখা হয় মা-মেয়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com