বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আল ইসলাহ নেতা মাওঃ আলাউদ্দিন আখঞ্জি স্মরণে শোক ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল ইসলাহ নেতা শহীদ মাওঃ আলাউদ্দিন আখঞ্জি স্মরণে শোক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক কাজী মোঃ নজমুল হোসেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ আহমদ আলী মাষ্টার, আলহাজ্ব কাজী হাসান আলী, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মুফতি এম এ মজিদ, মোঃ মামুন মিয়া চৌধুরী, ডাঃ মোস্তফা আনসারী, এবিএম আল আমিন চৌধুরী, আব্দুল মোহিত রাসেল, সৈয়দ আহমদ, ক্বারী ইমরান তালুকদার, মোজাহিদুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী, আব্দুল হাসেম, মোঃ সোলেমান, সৈয়দ সাহেদুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন খান, মোঃ রাজিব মিয়া, মোঃ তৈয়বুর রহমান, হাফেজ আবেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা শহীদ মাওঃ আলাউদ্দিন আখঞ্জির রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বক্তারা মাওঃ আলাউদ্দিন আখঞ্জির ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com