বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসেন আনারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুপ কুমার দেব, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, রফিকুল ইসলাম, আঃ রউফ, মোতাব্বির খান, মোস্তাক গাজী, সফিকুর রহমান আজাদ, মাখন পাল, সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান, শেখ মিজানুর রহমান, রূপক দেব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামায়ূন কবির, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, মামুন খান কিবরিয়া, হুসাইন আহমেদ লিটন, আব্দুল মতিন, শেখ রাসেল, ইমন চৌধুরী, ফখরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com