সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

জেলা জামায়াতের মাসিক বৈঠক

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর মাও: মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: মুশাহীদ আলীর পরিচালনায় উক্ত বৈঠকে বক্তব্য পেশ করেন জেলা বায়তুলমাল সেক্রেটারী আলহাজ্জ আব্দুর রহমান, সহকারী জেলা সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা প্রচার সেক্রেটারী প্রভাষক ছাদিকুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ, নবীগঞ্জ উপজেলা আমীর মাওঃ আশরাফ আলী, মাধবপুর উপজেলা আমীর মাও: আব্দুশ শহীদ, বানিয়াচং উপজেলা আমীর মাও: আব্দুর রাজ্জাক খান, চুনারুঘাট উপজেলা আমীর মাও: ইদ্রিস আলী, সদর উপজেলা আমীর মাও: শেখ আব্বাস আলী, আজমিরিগঞ্জ উপজেলা আমীর শোয়েব পাশা, বাহুবল উপজেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার ও লাখাই উপজেলা সভাপতি মাও: নুরুদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সেক্রেটারী মাও: মুজিবুর রহমান, চুনারুঘাট উপজেলা সেক্রেটারী হাফেজ কামরুল ইসলাম, নবীগঞ্জ পৌর সেক্রেটারী আহমদ হোসেন, বাহুবল উপজেলা সহকারী সেক্রেটারী তাজুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারী আব্দুল জলিল, লাখাই উপজেলা সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ও মাধবপুর উপজেলা সহকারী সেক্রেটারী মুখলেছুর রহমান জুয়েল প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর মাও: মুখলিছুর রহমান বলেন, বর্তমানে দেশে স্বৈরশাসক এরশাদ-হাসিনার সমন্বয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম গণধিকৃত স্বৈরাচারী শাসন চলছে। সরকার যৌথবাহিনীর অভিযানের নামে গণগ্রেফতার, হত্যা, ভাংচুর, লুটপাট, সন্ত্রাস, অত্যাচার ও নির্যাতন চালিয়ে দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com