বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মহিলাসহ দুই পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের রফিক মিয়ার পুত্র জয়নাল মিয়া (২৮) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গতকাল বুধবার ৮টার দিকে সাদ্দাম বাজার এলাকা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানার এএসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে। পুলিশ জানায়, জয়নালের বিরুদ্ধে নারী শিশু ৫৯৯/১৫ সালের মামলার পলাতক ওয়ারেন্ট আসামী ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে ছিল। এদিকে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের কালীনগর গ্রামের মৃত আবু মিয়ার স্ত্রী জরিনা খাতুন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। চুনারুঘাট থানার এএসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালীনগর গ্রাম থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, জরিনা খাতুনের বিরুদ্ধে বনমামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত ওসি নির্মলেন্দু চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com