বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রাজিউড়ায় জাতীয় শোক দিবস পালন ও সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এমপি আবু জাহির উন্নয়নে বাধা প্রদানকারী সন্ত্রাসীদের কোনভাবেই মক্ষা করা হবে না

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যহত করতে একটি মহল তৎপর রয়েছে। যারা দেশের উন্নয়নে বাধা প্রদান করে তারা দেশের শক্র। তাদেরকে কোনভাবেই মক্ষা করা হবে না। গতকাল মঙ্গলবার বিকালে রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জঙ্গী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান মিয়ার পরিচালনায় এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমেদে পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সদর উপজেলা জঙ্গিবাদ বিরোধী কমিটির সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলালসহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com